September 8, 2026, 7:22 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছে ছোট ভাই। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছোট ভাইয়ের নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা তার বড় ভাই উসমান গণিকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, নিহতরা পাঁচ ভাই। এরমধ্যে দুই ভাই একই বাড়িতে থাকতেন। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার-সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। এরই জেরে সকালে নিহত ফারুক গোসলখানায় গোসল করতে গেলে অভিযুক্ত উসমান গণি অতর্কিতভাবে তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেফতার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page