August 16, 2026, 12:55 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় এলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চারদিনের সফরে ঢাকা পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে তিনি বাংলাদেশ সফর করছেন।

সোমবার (১৮ মার্চ) সকাল সোয়া ৯টায় তাকে বহনকারী বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সুইডিশ রাজকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তরুণ ছাত্র ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য নিরসনে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নের ইতিবাচক প্রভাব দেখতে মাঠ পর্যায়ে যাবেন। সরকার ও ইউএনডিপির উদ্যোগে বাস্তবায়িত ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করার জন্য নারী ও তরুণ উদ্যোক্তাদের উদ্যোগগুলো সরেজমিনে পরিদর্শন করবেন। আগামী মঙ্গলবার (১৯ মার্চ) সফরের দ্বিতীয় দিন তিনি খুলনার কয়রা উপজেলায় যাবেন। এ সফরে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের সহায়তার বিষয়টিও গুরুত্ব পাবে। তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

সুইডিশ রাজকন্যাকে ২০২৩ সালের অক্টোবরে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page