November 28, 2026, 2:07 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় সার্কুলার নৌ-রুট পুনরায় চালু করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো ব্যবহার উপযোগী করে নৌপথে সার্কুলার রুট পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে নৌপরিবহন প্রতিমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

স্বতন্ত্র সদস্য আখতারউজ্জামানের সম্পূরক প্রশ্নের জাবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করে সার্কুলার রুট চালু করা হয়েছিল। কিন্তু কিছু সমস্যার কারণে এই রুটটি এখন বন্ধ রয়েছে। তবে রুটটি চালু করার ব্যাপারে একটি সমীক্ষা চলছে। সমীক্ষার পর নৌপরিবহন মন্ত্রণালয় সার্কুলার রুটটি পুনরায় চালু করবে।

তিনি আরও জানান, এই নৌ-রুটে কিছু ব্রিজ রয়েছে। এই ব্রিজগুলোর কারণে নৌযান চলাচলে প্রতিন্ধকতার সৃষ্টি হয়। এই ব্রিজগুলো অপসারণের পরই রুটটি সচল করা হবে।

স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম প্রতিমন্ত্রী জানান, দেশে ড্রেজিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে ডেজার ক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সারাদেশের নদ-নদীগুলোকে খনন ও পুনঃজীবিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের নৌপথকে ১০ হাজার কিলোমিটারে উন্নয়ন ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নৌ দুর্ঘটনা প্রতিরোধকল্পে বিআইডব্লিউটিসি কর্তৃক বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page