April 12, 2026, 1:41 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঢাকা-টোকিও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি মাসের ১৫ মে বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।
সোমবার (১২ মে) এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ মে টোকিওতে অনুষ্ঠেয় এ আলোচনা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আলোচনা পরবর্তী সময়ে দুই দেশের পারস্পরিক সুবিধামতো সময়ে অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই বিষয়ে জাপানের দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়।

চলতি মাসের শেষ দিকে প্রধান উপদেষ্টার জাপান যাওয়ার কথা রয়েছে। জাপানের নিক্কেই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছাড়াও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তবে এর আগে আগামী ১৫ মে যে বৈঠক হওয়ার কথা ছিল সেখানে দুই দেশের পররাষ্ট্রসচিবদের অংশ নেওয়ার কথা ছিল।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে এ অঞ্চলে জাপানের সহযোগী ও প্রতিযোগী দেশগুলোর পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন, ফিলিস্তিন-ইসরায়েল, নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা এবং জাতিসংঘের বিভিন্ন ফেরামে সমর্থনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বৈঠকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার যে চুক্তিগুলো হয়েছিল সেগুলোর হালনাগাদ নিয়ে আলোচনাও হওয়ার কথা ছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page