August 19, 2026, 1:46 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

তল্লাশি চৌকিতে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েলী বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি বাহিনীর হামলায় আবারও প্রাণ গেলো এক ফিলিস্তিনি কিশোরের। অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া সামরিক তল­াশি চৌকিতে গোলাগুলির ঘটনায় ১৭ বছর বয়সী ইসহাক হামদি আজলুন নিহত হন। রবিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
আলজুনিকে নিজেদের সদস্য বলে দাবি করেছে আল-আকসা শহীদ ব্রিগেড। এই গোষ্ঠীটি ফাতাহ-এর সশস্ত্র শাখা। বিবৃতিতে ব্রিগেড দাবি করেছে, ‘আমাদের বীর যোদ্ধারা কালান্দিয়া তল­াশি চৌকিতে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করতে সক্ষম হয়েছিল।’
পুলিশ জানিয়েছে, চেকপয়েন্টে একটি ‘এম-১৬’ রাইফেল নিয়ে হামলা চালিয়েছিল ওই কিশোর।
কালান্দিয়া তল­াশি চৌকিটি পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে রামাল­ায় প্রবেশের প্রধান পথ।
সম্প্রতি পশ্চিম তীরের জেনিনের শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই ঘটনায় পাঁচ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর উত্তেজনা বেড়েছে অঞ্চলটিতে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page