November 26, 2026, 4:49 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ জঙ্গিবিমান সহ আরো বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে চীন ক্ষুব্ধ হবে তা মোটামুটি নিশ্চিত।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল (বুধবার) রাতে এক বিবৃতিতে বলেছে, তারা দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের কাছে ৬২ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ জঙ্গিবিমান সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে।

নতুন এই সামরিক প্যাকেজে এজিএম-৮৮ এন্টি রেডিয়েশন মিসাইল এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ও লঞ্চার থাকবে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমেরিকা যে দুই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে রাজি হয়েছে তা ব্যবহারের সম্পূর্ণ সক্ষমতা তাইওয়ানের বিমান বাহিনীর রয়েছে। এসব অস্ত্র তাইওয়ানের অস্ত্র ভাণ্ডারকে এবং প্রতিরক্ষা সক্ষমতাকে আরো শক্তিশালী করবে।

চীনের আপত্তি উপেক্ষা করে আমেরিকা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। অথচ আমেরিকাসহ বিশ্বের প্রায় সব দেশ এক চীন নীতির আওতায় তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে।

বেইজিং সরকার সবসময় বলে আসছে তাইওয়ান চীনেরই অংশ এবং চূড়ান্ত পরিণতিতে এটি আবার চীনের সঙ্গে যুক্ত হবে। তাইওয়ানকে অস্ত্র দেওয়ার ঘটনায় চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কের টানা পড়ে রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page