October 27, 2026, 1:15 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ান ইস্যূতে ফের চীনের হুঁশিয়ারি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ান নিয়ে ফের কার্যত হুমকি দিয়েছে চীন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। বক্তৃতায় তিনি বলেছেন, তাইওয়ান নিয়ে চীনের ভাবাবেগকে ছোট করে দেখলে ভুল হবে। চীন এখনো তাইওয়ানকে নিজের দেশের সঙ্গে জুড়ে নিতে চায়।

হান জেং জানান, বলপ্রয়োগ করে নয়, বেইজিং চায় শান্তিপূর্ণ প্রক্রিয়ায় তাইওয়ানকে মূল দেশের সঙ্গে যুক্ত করতে। সেই আলোচনা চলছে। তার কথায়, চীনের সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়ে দেশের মানুষের ভাবাবেগ সাংঘাতিক। তা নিয়ে প্রশ্ন তুললে ভুল হবে।

এদিকে জাতিসংঘের কাজে গতি আনার জন্য তার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।

বেয়ারবক আরও বলেন, এবিষয়ে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে কথা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এবিষয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page