April 6, 2026, 6:20 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

তাজমহল ছুঁয়েছে বন্যার পানি  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বাড়ায় বন্যা দেখা দিয়েছে ভারতের রাজধানী দিল্লি ও আগ্রায়। এতে ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে আগ্রার আইকনিক তাজমহল।

গত সপ্তাহে দিল্লির লালকেল্লার দেয়াল ছুঁয়েছিল যমুনার পানি, সোমবার সেই পানি ছুঁয়েছে তাজমহলের দেয়াল।

৪৫ বছর পর সোমবার তাজমহলের পেছনের একটি বাগান ডুবে গেছে বন্যার পানিতে। সর্বশেষ ১৯৭৮ সালে যমুনা নদীর পানি ঢুকেছিল তাজমহল চত্বরে।

ভারী বর্ষণে নদীর পানির স্তর ৪৯৭ দশমিক ৯ ফুটে পৌঁছেছে, যা বন্যার নিম্নস্তর ৪৯৫ ফুটকে ছাড়িয়ে গেছে। তবে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কোনো ক্ষতি হয়নি বলে দাবি স্থানীয় কর্মকর্তাদের। প্রতিবেদনে বলা হয়, তাজমহলের কাছেই আগ্রার দশেরা ঘাটসংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। ইতিমাদ-উদ-দৌলার সমাধির বাইরের অংশেও পানি প্রবেশ করেছে। রামবাগ, মেহতাববাগ, জোহরাবাগ, কালা গুম্বাদ এবং চিনি কা রৌজার মতো স্মৃতিস্তম্ভগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।

তাজমহলের এএসআইয়ের সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেন, তাজমহলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রবল বন্যার সময়ও জল মূল সমাধিতে প্রবেশ করতে পারে না। শেষবার ১৯৭৮ সালে যমুনা তাজমহলের পেছনের দেয়ালে স্পর্শ করেছিল। তাজমহলের পেছনের বাগানটি কয়েক দশক আগে তৈরি করা হয়েছিল, কারণ যমুনার পানির স্তর নেমে যাওয়ায় ওই জায়গাটি খালি হয়েছিল। সূত্র: খবর টাইমস অব ইন্ডিয়ার।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page