October 4, 2026, 5:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

তাজিকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাজিকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমোমলি রাহমোনের নিকট তার পরিচয়পত্র পেশ করেছেন। গতকাল রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পরিচয়পত্র পেশ করেন তিনি।

এ সময় তাজিকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট তার শুভেচ্ছা পৌছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে বিরাজমান সুযোগ ও সম্ভাবনাসমূহকে কার্যকরী ও ফলপ্রসূ করতে তিনি দ্বিপাক্ষিক মেকানিজমসমূহকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করার ক্ষেত্রে বিশ্বের সকল দেশের সাথে একসাথে কাজ করার বিষয়ে তিনি তার সরকারের প্রত্যয় ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত ড. ইসলামকে অভিনন্দন জানিয়ে তার কর্মকালীন সময়ে বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্কে এক নতুন গতির সঞ্চার হবে বলে আশাবাদ প্রকাশ করেন।

তাজিকিস্তান রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করার পূর্বে রাষ্ট্রদূত ড. ইসলাম তাজিকিস্তানের শিল্প ও টেকনোলজি মন্ত্রী শের আলী কোবির এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী ফারহোদ সেলিমের সাথে বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। উভয় বৈঠকে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অর্জন ও সাফল্যের চিত্র তুলে ধরেন।

বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতি এবং পারস্পরিক উন্নয়ন আকাঙ্ক্ষা ও পরিকল্পনার ওপর আলোকপাত করে রাষ্ট্রদূত ড. ইসলাম দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সহযোগিতাকে আরো গতিশীল ও সম্প্রসারিতকরণের লক্ষ্যে তাজিকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দকে উৎসাহিত করতে শিল্প ও টেকনোলজি মন্ত্রীকে অনুরোধ করেন। তারা উভয়ই বস্ত্র, ঔষধ, কৃষি ও পর্যটন খাতে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তা যথাযথভাবে কাজে লাগানোর ব্যাপারে একমত পোষণ করেন।



Our Like Page