March 26, 2026, 4:21 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

তাপপ্রবাহে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গজুড়ে চলছে তাপপ্রবাহ। এই তীব্র গরমে শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয়, সেজন্য বড় সিধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জানা গেছে, রাজ্যটির সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, পূর্বাভাস অনুযায়ী গরমের তীব্রতা আরও বাড়বে। তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করতে বলা হয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। এবারের গরমটা অনেক আগে শুরু হয়েছে। হিটস্ট্রোকে কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ যাতে বিপদে না পরে সেটা দেখতে হবে।

এই তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গবাসী। কলকাতায় শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। এর পর থেকে গরমের তীব্রতা শরু হয়। এই তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ছুঁটি এগিয়ে নিয়ে আসা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। সাধারণত গ্রীষ্মকালীন ছুটি ২৪ মে থেকে স্কুলগুলোতে শুরু হয়। তবে গরমে চোখরাঙানির ফলে এ বছর গ্রীষ্মকালীন ছুটি শরু হবে ২ মে থেকে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও বেশ কয়েক সপ্তাহ থাকবে। শনিবার (১৫ এপ্রিল) বাংলা নববর্ষে কলকাতার তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস ছিল। এর আগে ২০১৬ সালে বাংলা নববর্ষের দিন তাপমাত্রা ৪০ ডিগ্ৰি সেলসিয়াস ছিল। ফলে ৭ বছরে দ্বিতীয় উষ্ণতম বাংলা নববর্ষ দেখলো কলকাতা। রোববার (১৬ এপ্রিল) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page