November 28, 2026, 1:07 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

তাবলীগ জামায়াতের উভয়পক্ষের বৈষম্য নিরসন ও চলমান সংকটের সমাধানের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : তাবলীগ জামায়াতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৫ জানুয়ারী বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সচেতন ছাত্র সমাজ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সদস্য জুবায়ের হাসান।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয় বিশ্ব মারকাজ নিজামুদ্দিনের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী মাওলানা সাদ বারবার ইতজেমায় আসতে বাঁধার সম্মুখীন হয়েছেন এবং এখন আসতে পারছেন রা। কাকরাইল মসজিদ বর্তমানে একটি পক্ষ জোরপুর্বক নিয়ন্ত্রনে রেখেছেন যার বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। সেই সাথে টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রন বছরের অধিকাংশ সময় শুরাই নেজামের নিয়ন্ত্রনে থাকে। সেকানে নিজামুদ্দিনের মুলধারা তাবলীগ শুধু

ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন। একই সাথে ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য, মসজিদকেন্দ্রিক আমলে বাঁধা প্রদান ও পাঁচ দিনের জোগ আয়োজনেও বৈষম্য করা হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ৩ টি প্রস্তাবনা পেশ করা হয়। সেখানে বলা হয় উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্ মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে হবে, কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সততা নিশ্চিত ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোন ধরনের উস্কানীমুলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত থাকাসহ ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্খিত হত্যাকান্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংবাদ সম্মেলনে সচেতন ছাত্র সমাজের সদস্য তাকিউল্যাহ, ফেরদৌস, ইমদাদুল হক, সাফওয়ান মাহমুদ, আরিফুল ইসলাম ও মারুফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page