April 29, 2026, 6:07 pm
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০ ভাগ ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

তারেক রহমানকে ত্যাগ না করলে বিএনপির ধ্বংস অনিবার্য : পাটমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানকে পরিহার করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য।

বুধবার (১০ মার্চ) রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এই আলোচনার সভার আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

‘আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে’— বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, কোন দল ভাঙে? যে দল আস্ত থাকে সেটি ভাঙা যায়! যে দলটি (বিএনপি) ভাঙা ট্রেনে উঠে গেছে, সে দল নিয়ে আওয়ামী লীগ কেন… বাংলার জনগণেরও কোনো মাথাব্যথা নেই। কত রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গেছে…। স্বাধীনতা পরবর্তী সময়ে এমন নজিরও রয়েছে। বিএনপিও সেদিকে যাচ্ছে। যারা ভোটের নির্বাচন ত্যাগ করেছে, যারা জনগণের রায় মেনে নেয়নি, তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকুও বিলীন হয়ে যায়।

দল ভাঙার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বিএনপি নেতারা মূলত তাদের নেতৃত্বের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, আপনাদের নেতৃত্বের ব্যর্থতা ও কাপুরুষতা ঢাকার চেষ্টা করছেন। এসব বলে লন্ডনে থাকা পলাতক তারেক রহমানের ব্যর্থতা ঢেকে রাখতে পারবেন না। লন্ডনের সুতা পরিহার করতে না পারলে বিএনপি দেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। এ দেশের রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং বিএনপিকেই সুষ্ঠু ধারার রাজনীতিতে আসতে হবে।

‘একতরফা নির্বাচনের কারণে এ সরকার টিকবে না’— বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। এতেই প্রমাণ হয় মির্জা ফখরুলের বক্তব্যের কোনো যুক্তি নেই। বরং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করে বিশ্বে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যারা আজকে দেশে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে… তারাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতবিক্ষত করেছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার মূলনীতি হলো— ‘রাজনীতি ভোগের বস্তু নয়’। এই কথা আমাদের মেনে চলতে হবে। তাহলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারব। এ সময় তিনি বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিতে দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলীম বেপারী, আনোয়ারুল আজিম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী ও খায়রুল হাসান জুয়েল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আজকের বাংলা তারিখ



Our Like Page