April 12, 2026, 4:46 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

তালিবানদের ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে কাতারে শুরু হচ্ছে জাতিসংঘের আলোচনা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তালিবান ইস্যু এবং আফগানিস্তানের নারীদের কাজে ও স্কুলে যেতে বাধা দেওয়া নিয়ে কাতারে একটি বৈঠক আয়োজন করছে জাতিসংঘ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে দুই দিনের এই আলোচনায় প্রায় ২৫টি দেশ ও গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং পাকিস্তানের রাষ্ট্রদূতরা থাকবেন।

তালেবান সরকারকে অবশ্য এ আলোচনার আমন্ত্রণ জানানো হয়নি এবং বৈঠকের আগে তালিবান সরকারের স্বীকৃতির প্রশ্নটি বড় আকার ধারণ করেছে।

২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসা শাসকদের স্বীকৃতি দেওয়ার যেকোনো পদক্ষেপের বিরোধিতা করতে আফগান নারীদের একটি ছোট দল কাবুলে প্রতিবাদ মিছিল করেছে।

জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে যে তালিবানদের স্বীকৃতির বিষয়টি এজেন্ডায় নেই।

তবে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি-জেনারেল আমিনা মোহাম্মদের একটি বক্তব্য ঘিরে তালিবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংগঠনগুলো।

জাতিসংঘ বলেছে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কোনো দেশই তালেবান প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেনি এবং জাতিসংঘের সদস্যপদ কেবলমাত্র জাতিসংঘের সাধারণ পরিষদই নির্ধারণ করতে পারে।  এএফপি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page