November 2, 2026, 3:36 pm
শিরোনামঃ
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করলে আমি কথা বলব : পুতিন যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা
এইমাত্রপাওয়াঃ

তিতাস ও বাখরাবাদে উচ্চ তাপমাত্রার ২টি গভীর গ্যাস অনুসন্ধান কূপ খননে চীনের সাথে চুক্তি স্বাক্ষর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দুটি গভীর অনুসন্ধান কূপ খননের লক্ষ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ও চীনের সিএনপিসি চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজিএফসিএল এর আওতায় আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পেট্রোবাংলা বোর্ডরুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। চুক্তি স্বাক্ষর করেন বিজিএফসিএল-এর পক্ষে কোম্পানি সচিব মো. মোজাহার আলী এবং সিসিডিসি-র পক্ষে প্রতিষ্ঠানটির সিইও লি জিয়াওমিং। এসময় সিএনপিসি, পেট্রোবাংলা, বাপেক্স এবং বিজিএফসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় তিতাস-৩১ ডিপ (৫৬০০ মিটার) এবং বাখরাবাদ-১১ ডিপ (৪৩০০ মিটার) নামের দুটি গভীর অনুসন্ধান কূপ খনন করা হবে। এই প্রকল্পের সম্ভাব্য মোট ব্যয় ৭৯৮ কোটি টাকা, যার মধ্যে জিওবি এফওয়াই ৫৫৮ কোটি ৬০ লাখ টাকা এবং বিজিএফসিএল এর নিজস্ব অর্থায়ন ২৩৯ কোটি ৪০ লাখ টাকা। চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত চীনা প্রতিষ্ঠান সিসিডিসি এই কূপ দুটি ৫৯৪ কোটি ২৫ কোটি টাকা (৪৯,৫২০,৮৪৮.৯৫ মার্কিন ডলার) ব্যয়ে খনন করবে।

উল্লেখ্য, ২০১১-২০১২ সালে বাপেক্স পরিচালিত ৩ডি সাইসমিক জরিপের তথ্য ২০১৯-২০২০ সালে বিজিপি ইনক. চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি) পুনঃমূল্যায়ন করে। এর ভিত্তিতে ভূ-তাত্ত্বিক ও ভূ-ভৌত বিশ্লেষণ অনুযায়ী জিওটেকনিক্যাল আদেশ (জিটিও) তৈরি করে তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ফরমেশনের নির্দিষ্ট স্তরগুলোকে লক্ষ্য করে ড্রিলিং কার্যক্রম শুরু হবে।

উল্লেখযোগ্যভাবে, এই দুটি কূপ হবে দেশের প্রথম হাই প্রেসার (১৫০০০ পিএসআই) এবং হাই টেম্পারেচার (৩৯০º ফারেনহাইট) বিশিষ্ট অনুসন্ধান কূপ। পূর্বে বাংলাদেশে ওভারপ্রেশার জোনের নিচে এত উচ্চচাপ ও তাপমাত্রার কূপ খননের অভিজ্ঞতা নেই।

প্রকল্প বাস্তবায়নের সময়কাল জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কূপ খনন সফলভাবে সম্পন্ন হলে তিতাস-৩১ গভীর কূপ থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট এবং বাখরাবাদ-১১ গভীর কূপ হতে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস সঞ্চালন গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

এই উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রার কূপ দুটির সফল খননের মাধ্যমে দেশের গ্যাস অনুসন্ধানে এক নতুন যুগের সূচনা হবে এবং বিদ্যমান গ্যাস রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page