September 20, 2026, 2:27 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

তিন বিষয়ে ঘানা-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা সফরত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে তিনটি বিষয়ে গুরুত্ব দেয় উভয়পক্ষ। তারা পণ্য রপ্তানি, চুক্তিভিত্তিক চাষাবাদ এবং কমনওয়েলথ ইস্যুতে আলোচনা করেন।

হাছান-শার্লির বৈঠক শেষে মঙ্গলবার (২০ ফ্রেবুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আফ্রিকা অনুবিভাগের মহাপ‌রিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

মহাপ‌রিচালক জাহিদ উল ইসলাম জানান, তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কি কি পণ্য ঘানাতে রপ্তানি করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্য রপ্তানি বিষয় ছিল। চুক্তিভিত্তিক চাষাবাদের জন্য ঘানা উপযুক্ত কি না এবং আমরা এ ব্যাপারে সমঝোতায় যেতে পারি কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

জাহিদ উল ইসলাম বলেন, ঘানা কমনওয়েলথভুক্ত একটি রাষ্ট্র। আগামী অক্টোবরে সামোয়াতে সেক্রেটারি হেড অব লিডারদের সম্মেলন আছে। সেই সম্মেলনে কমনওয়েলথ সেক্রেটারি নির্বাচিত হবেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত, এ তিনটি বিষয়ে আমরা ব্যাপাক ভাবে আলোচনা করেছি।

আজ সন্ধ্যায় ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানান মহাপরিচালক।

আফ্রিকায় চুক্তিভিত্তিক চাষাবাদ নিয়ে এক প্রশ্নের জবাবে আফ্রিকার মহাপরিচালক বলেন, ২০১৬ সালে ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছে। এখনও সেই অর্থে আলোর মুখ দেখেনি। তবে আমরা ঘানার সঙ্গে আলোচনা করেছি এবং কাম্পালায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইডলাইন মিটিং হয়েছে। উগান্ডা আমাদের ২০ হাজার হেক্টর জমি লিজ আকারে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। আমরা এফবিসিসিআইয়ের সঙ্গে মিটিং করেছি। উগান্ডাতে আমরা সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের নিয়ে একটি সফর করব।

কমনওয়েলথে সেক্রেটারি প্রার্থী প্রসঙ্গে জাহিদ উল ইসলাম জানান, ৩১ মার্চ ডেডলাইন। তানজানিয়া তুলে নিয়েছে আবেদন। এখন পর্যন্ত তিনটা দেশ আছে। গাম্বিয়া, ঘানা এবং লেসেতো।

এ সময় মুখপাত্র সেহেলী সাবরীন জানান, দুই মন্ত্রীর আলোচনায় বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল, পাট ও পাটজাত পণ্য ছাড়াও সিরামিকস ও লেদার পণ্য রপ্তানির বিষয়টি ছিল। আমাদের মন্ত্রী বলেছেন, যদি ঘানা থেকে কৃষি জমি লিজ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের দেশের লোকজন সেখানে গিয়ে চাষাবাদ করলে, এটা খাদ্য নিরাপত্তায় দুই দেশের জন্য উইন উইন সিচুয়েশন তৈরি হবে।

তিন দিনের সফরে ঘানার পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকায় আসেন। সফরের শুরুর দিন তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page