October 7, 2026, 6:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

তীব্র দাবদাহের মধ্যে পবিত্র কাবায় প্রশান্তির বৃষ্টি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের মক্কা নগরীতে তীব্র দাবদাহের মধ্যে গতকাল (সোমবার) হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয়েছে। পবিত্র রমজান মাসে ওমরাহ করতে আসা মুসলমানরা এ সময় প্রশান্তির বৃষ্টিতে ভিজেছেন। কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ করে যাচ্ছেন। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে বেছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য। বৃষ্টি নামার পর কাবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করে। ওমরাহ পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিত করার চেষ্টা করেন তারা।

 



Our Like Page