April 12, 2026, 10:53 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

তুরস্কে সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে বৃহস্প‌তিবার (১০ এ‌প্রিল) সকা‌লে তুরস্ক সফরে গে‌ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তাকে বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, তুরস্কের উদ্দেশে আজ সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তুরস্কের আন্টালিয়ায় ‘আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশগ্রহণ শেষে আগামী ১৪ এপ্রিল তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১১-১৩ এপ্রিল তুরস্কের আন্টালিয়ায় কূটনীতিক ফোরাম চলবে। ওই ফোরামে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল তুর্কি সরকার। তবে প্রধান উপদেষ্টা না যেতে পারায় বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফোরামের উদ্বোধন করবেন। ওই ফোরামে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি আসবেন। পররাষ্ট্র উপদেষ্টা ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিশ্চিত হয়েছে, যাদের মধ্যে-তুরস্ক, স্লোভাকিয়া, আজারবাইজান ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। এ ছাড়া একটি সংস্থার সেক্রেটারি জেনারেল উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page