September 28, 2026, 10:00 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (৪ মে) ভোট গণনার ফলাফলে দেখা যায়, ২৯৪ আসনের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে যায় দলটি।

নির্বাচনের শুরু থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি সরকার গঠনের অবস্থানে পৌঁছে যায়।

বিজেপির এই জয়ে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানিয়ে এটিকে “উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে জনরায়” বলে মন্তব্য করেছেন।

বিশ্লেষকদের মতে, অবৈধ অনুপ্রবেশ, অর্থনৈতিক ইস্যু এবং দীর্ঘদিনের শাসনবিরোধী মনোভাব বিজেপির পক্ষে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জন্য এই ফলাফল বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page