October 18, 2026, 9:06 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

তেহরানে হামাস নেতা হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো প্রকাশ্য স্বীকার করল ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইসরাইল। ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজ গতকাল (সোমবার) তার মন্ত্রণালয়ে দেয়া এক বক্তৃতায় এ স্বীকারোক্তি দেন।

তিনি বলেন, “আমরা হুথিদের বিরুদ্ধে সজোরে আঘাত হানব এবং তাদেরকে নেতৃত্বশূন্য করে ফেলব; ঠিক যেভাবে আমরা হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহকে তেহরান, গাজা ও লেবাননে হত্যা করেছি।  আমরা একই কাজ হুদায়দা এবং সানায়ও করব।”

কাতজ ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত তুলবে আমরা তার হাত কেটে ফেলব এবং ইসরাইলি বাহিনীর লম্বা হাত তাকে আঘাত করবে ও তাকে শাস্তি দেবে।”

গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্টহাউজে শক্তিশালী বিস্ফোরণে ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী শাহাদাতবরণ করেন। ইহুদিবাদী ইসরাইলের একজন গুপ্তচর ওই বিস্ফোরক পেতে রেখেছিল বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন।

ইরান ও হামাস শুরু থেকেই হানিয়াকে হত্যা করার জন্য ইসরাইলকে দায়ী করে আসলেও এতদিন তেল আবিব বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে এক ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদ হন এবং ১৬ অক্টোবর গাজায় ইহুদিবাদী বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে ইসমাইল হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ার শাহাদাতবরণ করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page