May 6, 2026, 12:28 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

তোমরা হামাসকে ধ্বংস করতে পারবে না : আমেরিকা ও ইসরাইলকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার প্রচেষ্টার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনকে ধ্বংস করা সম্ভব নয়।

রাশিয়ার রাজধানী মস্কোয় কাস্পিয়ান সাগর তীরবর্তী পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল যেমন হামাসকে ধ্বংস করতে পারবে না তেমনি এই উপত্যকার ভবিষ্যত সম্পর্কেও কোনো সিদ্ধান্ত নেয়া তাদের পক্ষে সম্ভব হবে না। কেবলমাত্র গাজাবাসী ফিলিস্তিনিরাই এই উপত্যকার ভবিষ্যত নির্ধারণ করার অধিকার রাখে বলে তিনি মন্তব্য করেন।

তিনি এমন সময় এ মন্তব্য করলেন যখন হামাসকে ধ্বংস করে সংগঠনটির হাতে বন্দি থাকা ইসরাইলিদের মুক্ত করার লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে এই উপত্যকার ওপর নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে তেল আবিব। আর এ কাজে ইসরাইলকে সর্বাত্মক সহযোগিতা করছে মার্কিন সরকার। অন্যদিকে ইরান হামাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচতি।

আমির-আব্দুল্লাহিয়ান মস্কোয় আরো বলেন, ফিলিস্তিনি জনগণের মধ্যে হামাস জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার মতো উচ্চ সক্ষমতা হামাসের রয়েছে। তারা ইহুদিবাদীদের বর্বরতা মোকাবিলা করার জন্য মাসের পর মাস দিন-রাত প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে সক্ষম।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হাস্যকরভাবে মনে করছে, যুদ্ধ-পরবর্তী গাজা উপত্যকার ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে পারবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে আরেকটি কৌশলগত ভুল করার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেন, “ফিলিস্তিনকে ফিলিস্তিনিদের কাছে ছেড়ে দিন। তা না হলে আমেরিকা আরেকটি আঞ্চলিক পরাজয়ের সম্মুখীন হবে।”

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page