April 4, 2026, 1:36 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

থাইল্যান্ডের রাজার অনুমোদনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : থাইল্যান্ডের রাজার অনুমোদনের পর ধনাঢ্য ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল রোববার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন রক্ষণশীল নেতৃত্বের যাত্রা শুরু হলো।

ব্যাংকক থেকে এএফপি জানায়, থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষের মহাসচিব আরপাথ সুখানুন্ত এক অনুষ্ঠানে রাজ-আদেশ পড়ে শোনান।

ব্যাংককে আনুতিনের ভুমজাইথাই পার্টির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মহামান্য রাজা আনুতিন চার্নভিরাকুলকে এখন থেকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছেন।

৫৮ বছর বয়সী আনুতিন এর আগে উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত দুই বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন। তবে চার মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করার শর্তে তিনি ক্ষমতায় এসেছেন।

আনুতিন জনপ্রিয় সিনাওয়াত্রা পরিবারের ফেউ থাই পার্টিকে পরাজিত করলেন। তারা ২০২৩ সালের নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী পদে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল। তবে গত মাসে আদালতের আদেশে তাদের উত্তরাধিকারী পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page