March 8, 2026, 5:45 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ার কারখানায় রোবটের হাতে শ্রমিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় রোবটের হাতে পিষ্ট হয়ে একজন শ্রমিক নিহত হয়েছে। দেশটির একটি মরিচ প্রক্রিয়াজাত কারখানায় সবজির (মরিচের) বাক্স তুলে সেগুলো কনভেয়ার বেল্টে রাখার জন্য রোবটটি ব্যবহার করা হয়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটির হাত সবজির বাক্স ভেবে ওই ব্যক্তিকে চেপে ধরে। এতে বুকে ও মুখে মারাত্মক জখম হন তিনি। ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। বুধবার (৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়ানহোপের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি স্থানীয় একটি রোবোটিক্স কোম্পানির কর্মী ছিলেন। সম্প্রতি তিনি দক্ষিণ গিয়াংসাং প্রদেশের কৃষি পণ্য বিতরণ কেন্দ্রে ব্যবহৃত রোবটের সেন্সর কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন।

রোবটটি ক্যাপসিকাম ভর্তি বাক্স তুলে একটি কনেভয়ার বেল্টে রাখার কাজে ব্যবহৃত হতো। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি মানুষ এবং বাক্সের মধ্যে পার্থক্য ধরতে ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিকে বাক্স ভেবে ভুল করে। রোবটটি তার শক্তিশালী বাহু দিয়ে লোকটির শরীরের ওপরের অংশ কনভেয়ার বেল্টের ওপর চেপে ধরে। এতে তার মুখ ও বুক পিষে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রোবটের হাতে মানুষ হতাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছর মার্চে দক্ষিণ কোরিয়ারই আরেক ব্যক্তি রোবটের হাতে প্রাণ হারায়। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি অটোমোবাইলের যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করার সময় রোবটে আটকা পড়েন। গুরুতর আহত অবস্থায় লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাকে বাঁচানো যায়নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page