October 18, 2026, 5:21 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ গাজার শরণার্থীদের তাঁবুতে ইসরাইলি সেনাদের হামলায় আরো ২৬ ফিলিস্তিনি হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার দক্ষিণে আবারও ইসরাইলি সেনাদের ভয়াবহ ও নৃশংস হামলায় আরো ২৬ ফিলিস্তিনি হতাহত হয়েছে।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে গাজার দক্ষিণে খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবুতে ইসরাইলের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও শিশু রয়েছে।

গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে ইসরাইল গৃহহীন বেসামরিক মানুষের ওপর যে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাতে সারা বিশ্বের ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে  বলা হয়েছে গত বছরের ৭ অক্টোবর থেকে এই অঞ্চলে ইসরাইলি বর্বর হামলায় এ পর্যন্ত ৪৫৫০০ ফিলিস্তিনি শহীদ এবং এক লাখ ৮০ হাজারেরেও বেশি আহত হয়েছে।

দখলদার ইসরাইলের এসব বর্বর হত্যাযজ্ঞের সবচেয়ে বেশি শিকার নারী, শিশু, চিকিৎসাকর্মী ও সাংবাদিকরা।

মানবাধিকার রক্ষার দাবিদার পশ্চিমা দেশগুলো যখন নববর্ষ উদযাপন করছে, তখন ইসরাইল গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুদের উপহার দিচ্ছে ২ হাজার পাউন্ডের বোমা।

এ অবস্থায় জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি শিশুদের জন্য সাহায্যের আহ্বান জানিয়েছে।#

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page