October 7, 2026, 11:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবষ্থিত টোঙ্গায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গার ২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে শক্তিশালী শুক্রবার (১৬ জুন) এ ভূমিকম্প আঘাত হানে।

এর উৎপত্তিস্থল ছিল মাটির ১৬৭.৪ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরীপ সংস্থা (ইউএসজিএস) এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ককরণ ব্যবস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় কোনো ধরণের সুনামির হুমকি দেখা দেয়নি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, অস্ট্রেলিয়ায়ও কোনো সুনামির হুমকি নেই।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলের কাছে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সূত্র: এনডিটিভি



Our Like Page