August 15, 2026, 3:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলার  পাল্টা প্রতিশোধ নিতে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়লো হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের একটি জরুরি কেন্দ্রে ইসরাইলের বর্বর সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করার পর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে।

লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মানার হিজবুল্লাহর সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যে, হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তের কাছে কিরআত শিমোনা শহরের একটি সামরিক ব্যারাকে কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালায়। এতে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, অন্তত ত্রিশটি রকেট লেবানন থেকে ছুটে গিয়ে কিরআত শিমোনা সামরিক ঘাঁটিতে আঘাত হানে।

রিপোর্টে বলা হয়েছে, এসব রকেট ওই ব্যারাকের কমান্ড সেন্টারে আঘাত হেনেছে। ইসরাইলের সামরিক বাহিনীর ৭৬৯তম ব্রিগেডের কমান্ড সেন্টার এই কিরআত শিমোনা ব্যারাকে অবস্থিত।

এর আগেই ইহুদিবাদী ইসরাইলের সেনারা দক্ষিণ লেবাননের হাব্বারিয়া গ্রামের একটি জরুরি কেন্দ্রে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত সাতজন চিকিৎসাকর্মী নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page