October 28, 2026, 3:27 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে চারজন জাতিসংঘ কর্মী আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘ শান্তিরক্ষীরা বলেছেন, শনিবার দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরণে তিন সামরিক পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হয়েছেন। যেখানে ইসরায়েল এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে ঘন ঘন আন্তঃসীমান্ত গুলি বিনিময় ঘটছে।
ইসরায়েল এবং লেবাননের মধ্যে জাতিসংঘ-নির্ধারিত সীমান্ত তথাকথিত ব্লু লাইনের চারপাশে পায়ে হেঁটে টহল দেয়ার সময় অস্ট্রেলিয়া, চিলি এবং নরওয়ের সামরিক পর্যবেক্ষক এবং একজন লেবানিজ ভাষা সহকারী আহত হয়েছেন।
লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টির মতে, চারজন ‘তাদের অবস্থানের কাছে একটি বিস্ফোরণে আহত হয়েছেন’।
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে সমর্থনকারী জাতিসংঘ যুদ্ধবিরতি সংস্থা ইউএন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশনের জন্য কর্মীরা কাজ করছিলেন।
তাদের ‘চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে’ এবং তাদের অবস্থা স্থিতিশীল, টেনেন্টি বলেছেন, জাতিসংঘ ‘বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে’।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েল এবং লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে।
লেবাননের রাষ্ট্র-চালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, একটি ‘শত্রু (ইসরায়েলি) ড্রোন’ দক্ষিণ লেবাননের রমেশ এলাকায় হামলা চালিয়েছে, সেখানেই জাতিসংঘ কর্মীদের আহত হওয়ার ঘটনাটি ঘটেছে।’
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি যাকে ‘বিপজ্জনক ঘটনা’ বলে অভিহিত করেছেন এবং তার নিন্দা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলাটি ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস শনিবারের বিস্ফোরণের নিন্দা করেছেন এবং তার মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্লু লাইন বরাবর ঘন ঘন গুলি বিনিময়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page