August 15, 2026, 7:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার চট্টগ্রামে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে ৯ শ্রমিকের মৃত্যু রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে পেশাভিত্তিক উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য : রাষ্ট্রপতি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মীবাহিনী প্রয়োজন। দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য।
আগামীকাল ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, “বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।”
তিনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ ও উন্নত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোসহ মেগাপ্রকল্প বাস্তবায়ন এবং সেবা খাতে প্রচুর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নের জন্য দেশের বিপুল সংখ্যক জনগণকে উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দেশের প্রশিক্ষক ও প্রশিক্ষণ সেক্টরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিগত চার দশকের অধিককাল যাবৎ উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। কাক্সিক্ষত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।
তিনি বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।’
রাষ্ট্রপতি ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page