September 20, 2026, 1:22 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

দক্ষ শ্রমিকদের জাপানে নিয়ে যাওয়া হবে : জাপানি রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি
নড়াইলের লোহাগড়ায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রামপুরা এলাকায় কলেজেটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, এই নার্সিং কলেজের শিক্ষার্থীরা জাপানি ভাষা শিখে ভবিষ্যতে কেয়ারগিভার হিসেবে জাপানে যাবে। আশা করছি, শিক্ষার্থীরা জাপানে গিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বের স্মৃতি হয়ে থাকবে। দক্ষ শ্রমিকসহ জনগণেন খেদমতে কোনো প্রচেষ্টাই ছাড়বে না জাপান দূতাবাস।

তিনি আরও বলেন, গত বছর বাংলাদেশে আমরা একটা প্রজেক্ট শুরু করেছি। ওই প্রজেক্টের মাধ্যমে দক্ষ শ্রমিকদের জাপানে নিয়ে যাওয়া হবে। নার্সিং পেশায় জাপানে কাজের সুযোগ আছে। তবে এতে জাপানি ভাষার দক্ষতাও লাগবে।

এ সময় আরও বক্তব্য দেন জাপানের ব্যবসায়ী ও নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা মি. হনজো, তার বাংলাদেশি বন্ধু ড. সৈয়দ এমদাদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ১১১ শতক জমির ওপর জাপান-বাংলাদেশ নার্সিং কলেজটি নির্মাণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page