September 8, 2026, 1:45 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

দখলদার রাষ্ট্র হওয়ায় নিজেকে রক্ষার অধিকার নেই ইসরাইলের : জাতিসংঘে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যেহেতু দখলদার রাষ্ট্র সে জন্য তার নিজেকে রক্ষার কোনো অধিকার নেই। এর পাশাপাশি ইসরাইল-ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তির আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আরব রাষ্ট্রগুলোর প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন তিনি।

গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে দেয়া বক্তৃতায় এ কথা বলেন রুশ রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তা দ্রুত বন্ধের দাবি জানান।

তিনি বলেন, পুরো অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য এই রক্তপাত দ্রুত বন্ধ হওয়ার জরুরি; তা না হলে কখনো এই সংঘাত থামানো যাবে না। হামাসের হাতে বন্দীদের মুক্তিসহ চলমান সংকটের কূটনৈতিক সমাধানের জন্য মধ্যস্থতাকারীদের কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান তিনি। ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইহুদি সম্প্রদায়ের লোকজন কয়েক শতাব্দী ধরে দুঃখ-কষ্টের মধ্যে ছিল। ফলে সাধারণ মানুষের ভোগান্তি তারাই সবচেয়ে ভালো বুঝবে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসনের জন্য তিনি সরাসরি আমেরিকাকে দায়ী করেন। নেবেনজিয়া বলেন, জাতিসংঘে রাশিয়ার তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে আমেরিকা ইসরাইলকে এই বর্বরতা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page