April 4, 2026, 5:39 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের তাপমাত্রা নামলো ৫.৭ ডিগ্রিতে ; বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তরের জনপদ সীমান্তবর্তী দিনাজপুর জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার দুপুর ১২টায় দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় আদ্রতা ছিল ৮৮ শতাংশ বাতাসের গতিবেগ ২ নটস।

এটি সারাদেশের মধ্যে আজও সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি আরও জানান, এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণেই তাপমাত্রা নেমে আসার পাশাপাশি তীব্র শীত অনুভূত হচ্ছে। চলতি মাঘ মাসের শেষ নাগাদ পর্যন্ত তাপমাত্রা আরও কমে আসার আশঙ্কা করছেন এ কর্মকর্তা।

হাড় কাঁপানো তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। এদিকে চলমান এ শৈতপ্রবাহে টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা মিললেও গভীর রাত থেকে অর্ধ বেলা ঘন কুয়াশার মধ্যে  বৃষ্টির ফোঁটার মত পড়ছে শিশির।

এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। সাধারণ মানুষের শীত নিবারণের সব চেষ্টাই যেন বৃথা হয়ে পড়ছে। খড়কুটোতে আগুন জ্বালিয়ে, দোকানগুলোতে চায়ের চুমুকে উষ্ণতার খোঁজে অনেকেই।

রাস্তাঘাটে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page