October 4, 2026, 8:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ‘মাদক সম্রাজ্ঞী’ ফুলমতি জয়পুরহাটে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৭ বছর ধরে পলাতক দিনাজপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ ফুলমতিকে অবশেষে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল বলেন, ‘গ্রেপ্তার হওয়া ফুলমতি (৬০) পার্শ্ববর্তী দিনাজপুরের বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত এহছানুল হকের স্ত্রী। ৭ বছর ধরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ মোছা. ফুলমতি পাঁচবিবির উত্তর গোপালপুর এলাকায় অবস্থান করে আসছিলেন। গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

 

 



Our Like Page