October 13, 2026, 8:43 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের হিলিতে লোহার খনির সম্ভাব্যতা যাচাইয়ে দ্বিতীয় পর্যায়ে খননের কাজ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের হিলিতে লোহার খনির সম্ভাব্যতা যাচাইয়ে দ্বিতীয় পর্যায়ের খনন কাজ শুরু হয়েছে। খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টাযর দিকে উপজেলার আলীহাট এলাকায় খনন কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এ সময় উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা এবং আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান।

সাইফুল ইসলাম সরকার জানান, ২০১২ সাল থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ জিএসবি চারটি স্থানে খনন কার্যক্রম পরিচালনা করে। খনন করে ৪০৮ মিটার থেকে ৬৩২ মিটার গভীরতায় তিনটি স্তরে ৬২৫ মিলিয়ন মেট্রিক টন লৌহ আকরিকের সন্ধান পায়। সেই জরিপের পূর্ণাঙ্গতা যাচাই করতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) দ্বিতীয় পর্যায়ের জরিপের কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে ছয়টি বোর হোল খনন করে আরও নিশ্চিত হতে চাই, এখানে কী পরিমাণ লোহা কত গভীরতায় রয়েছে। এই খনন কাজ শেষ হতে ৭-৮ মাস সময় লাগতে পারে। এখান থেকে লোহা ওঠার পরিমাণ বেশি এবং মান ভালো কিনা- এসব যাচাই করা হবে। পরে পেট্রোবাংলার কাছে একটি পূর্ণাঙ্গ সার্ভে রিপোর্ট পেশ করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page