October 4, 2026, 3:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের হিলি বন্দরে ৩১৯ বোতল ফেনসিডিল ও ৩৮০০ নেশাজাতীয় এ্যাম্পলসহ ট্রাকচালক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ভারত থেকে আমদানিকৃত খৈল বোঝাই ট্রাকে ৩১৯ বোতল ফেনসিডিল ও ৩৮০০ নেশাজাতীয় এ্যাম্পলসহ চালককে আটক করেছে হিলি কাস্টমস।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হিলি স্থলবন্দরের ২নং ওজন স্টেশনের সামনে থেকে খৈল বোঝাই ভারতীয় ট্রাক (ডাব্লু বি ১১সি ১৫২৮) থেকে মাদকগুলো উদ্ধারসহ চালককে আটক করা হয়।

আটককৃত ভারতীয় ট্রাকচালক ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে কৃষ্ণ রায় (৩৬)।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই থেকে আমরা তথ্য পাই আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে মাদক পরিবহন করে নিয়ে আসা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ওজন স্টেশনের সামনে থাকা খৈল বোঝাই ট্রাকে অভিযান চালানো হয়। এসময় ট্রাকচালকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ফেনসিডিল ২২৩ বোতল, ফেয়ারডিল ৯৬ বোতল, নেশাজাতীয় এ্যাম্পল ৩ হাজার ৮শ পিস উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি ও এর চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলে আগামীকাল সকালে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page