September 8, 2026, 11:57 am
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ছোট ভাইকে হত‍্যায় বড় ভাইয়ের মৃত‍্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা এবং ছোট ভাইকে হত‍্যার দায়ে বড় ভাইকে মৃত‍্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২-এর বিচারক শ‍্যাম সুন্দর রায় উক্ত রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বাঞ্চারাম রায় সদর উপজেলার আমইর এলাকার বঙ্কিমচন্দ্র রায়ের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বাঞ্চারাম। তার অনুপস্থিতিতে রায় দিয়েছেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, জমিজমা নিয়ে বাবা বঙ্কিমচন্দ্র রায় এবং ছোট ভাই নোহারাম রায়ের সঙ্গে বিরোধ চলছিল বাঞ্চারাম রায়ের। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নোহারাম ও তার স্ত্রী কুমুতী রানি রায় অসুস্থ বঙ্কিমচন্দ্রকে বাথরুমে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ধারালো ছুরি দিয়ে বাবা বঙ্কিমচন্দ্র এবং ছোট ভাই নোহারামকে ছুরিকাঘাতে হত‍্যা করে পালিয়ে যান বাঞ্চারাম। এ ঘটনায় নোহারাম রায়ের স্ত্রী বাদী হয়ে স্বামী এবং শ্বশুরকে হত‍্যার অভিযোগে বাঞ্চারাম রায়ের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় হত‍্যা মামলা করেন। পরে তাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা।

দিনাজপুর জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাসনে ইমাম নয়ন বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরেই বাবা ও ছোট ভাইকে হত্যা করেছিলেন বড় ভাই। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বাঞ্চারাম রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page