August 6, 2026, 6:36 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) ভোর ৫টায় উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপচালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যক্তি পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, রোববার ভোরে একটি ছোট পিকআপ টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো মিলের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক তার সহকারী ও একজন যাত্রী নিহত হয়। পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। পরে থানা–পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page