May 4, 2026, 1:12 pm
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

দিল্লির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে ওয়াশিংটন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের সঙ্গে আমেরিকা যোগাযোগ কমিয়ে দিতে পারে বলে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আভাস দিয়েছেন। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে রুশ নিউজ চ্যানেল আরটি এ খবর জানিয়েছে।

মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত নয়াদিল্লিতে তার সহকর্মীদের বলেছেন, ওয়াশিংটন নয়াদিল্লির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে এবং সে ঘটনা ‘নিকট ভবিষ্যতেই’ ঘটবে।

ভারতীয় রাষ্ট্রদূত আভাস দিয়েছেন, কানাডার সঙ্গে ভারত সরকারের যে কূটনৈতিক টানাপড়েন চলছে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কে তার প্রভাব পড়বে।

গত জুন মাসে কানাডার সারিতে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ৪৫ বছর বয়সি কানাডীয় নাগরিক হরদিপ সিং নিজ্জর আততায়ীর গুলিতে নিহত হন। কানাডা সরকার দাবি করেছে, ভারত সরকার তার এজেন্টদের মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অটোয়ার এ অভিযোগের প্রতিক্রিয়ায় ভারত সরকার নয়াদিল্লিতে নিযুক্ত ৬২ জন কানাডীয় কূটনীতিক টিমের ৪১ জনকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত গারসেটির বরাত দিয়ে পলিটিকো যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে নয়াদিল্লির মার্কিন দূতাবাস। দূতাবাসের একজন মুখপাত্রের কাছে ওই রিপোর্টের সত্যতা জানতে চাওয়া হলে তিনি বলেন, “মার্কিন দূতাবাস এ ধরনের রিপোর্ট অস্বীকার করছে। রাষ্ট্রদূত গারসেটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার গভীর সম্পর্ককে আরো জোরদার করার জন্য নিরসল কাজ করে যাচ্ছেন।”

এমন সময় ওই মুখপাত্র একথা বললেন যখন হোয়াইট হাউজ গত মঙ্গলবার বলেছিল, নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার যে অভিযোগ কানাডা করেছে তা ‘গুরুতর’ এবং তা খতিয়ে দেখা দরকার। অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ নিশ্চয়তা দিয়েছেন যে, দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক এখন সর্বকালের সর্বচূড়ায় অবস্থান করছে।’

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page