August 20, 2026, 3:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

দুই ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে চাপা দিল ইসরায়েলি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরস্ত্র দুই ফিলিস্তিনিকে হত্যা করে বুলডোজার দিয়ে সঙ্গে সঙ্গে বালু চাপা দিয়েছে ইসরায়েলি সেনারা। ভয়াবহ এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ওই দুইজনের মধ্যে একজন সাদা কাপড় উড়াচ্ছিলেন। অর্থাৎ তিনি আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছিলেন। তা সত্ত্বেও খুব কাছ থেকে গুলি করে ওই ব্যক্তিকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

ঘটনাটি ঘটেছে গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাবলুসিতে। নৃসংস হত্যার শিকার ওই ফিলিস্তিনিরা আল-রশিদ সড়ক দিয়ে গাজার উত্তরাঞ্চলে অবস্থিত নিজ বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন। তখনই ইসরায়েলি সেনাদের বর্বরতার মুখে পড়েন তারা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরই দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার ভিডিও সামনে আসল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি ইসরায়েলি সেনাদের কাছে যাচ্ছেন। তার হাতে সাদা কাপড় ছিল। অপরজন অন্যদিকে যাচ্ছিলেন। কিন্তু পুরো সময় তিনি সাদা কাপড় তুলে রেখেছিলেন।

যে ব্যক্তি অন্যদিকে যাচ্ছিলেন তার কাছে যায় ইসরায়েলিদের একটি সাঁজোয়া যান। সেখান থেকে তাকে গুলি করা হয়। এরপর সঙ্গে সঙ্গে বালুতে লুটিয়ে পড়েন তিনি।

গুলি করে হত্যার পর বুলডোজার দিয়ে দুইজনের মরদেহ দ্রুত সময়ের মধ্যে বালুতে পুঁতে ফেলা হয়।

তবে বুলডোজার দিয়ে মরদেহগুলো এমনভাবে নাড়ানো হচ্ছিল যেন এগুলো কোনো পশুপাখির মরদেহ।

এ ঘটনাকে ‘নৃসংস যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে দ্য কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর)। সংস্থাটি বলেছে, ইসরায়েলি সেনারা খেয়ালখুশিমতো ফিলিস্তিনিদের হত্যা করছে এবং মরদেহগুলোর সঙ্গে এমন আচরণ করেছে যেন এগুলো ‘ময়লা’। সূত্র: আলজাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page