April 4, 2026, 5:49 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দুই মাস বন্ধ থাকার পর আবারও দেশের বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিত্যপণ্যের বাজারে চাপ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দুই মাস বন্ধ থাকার পর ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এবার সাধারণ জনগণও স্বল্পমূল্যে টিসিবির তিনটি প্রধান পণ্য—সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল—ক্রয় করতে পারবেন।

আজ ১৫ নভেম্বর শনিবার থেকে রাজধানীর বাইরে একাধিক জেলায় খোলা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে পরবর্তী ১৪ দিন, প্রতিদিন (শুক্রবার বাদে) নির্দিষ্ট সময়ে। প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হবে, যাতে বাড়তি ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট এলাকার মানুষ পণ্য সংগ্রহ করতে পারেন।

শুক্রবার (১৪ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ কমানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলা ট্রাকের মাধ্যমে বিক্রির ফলে কার্ডধারীদের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীও স্বল্পমূল্যের পণ্য পেতে পারবেন। এক ব্যক্তি সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন। নির্ধারিত মূল্য হলো—সয়াবিন তেল লিটারপ্রতি ১১৫ টাকা, চিনি কেজিপ্রতি ৮০ টাকা এবং মশুর ডাল কেজিপ্রতি ৭০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ৬১টি ট্রাকের মাধ্যমে এই বিক্রি কার্যক্রম চলবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page