September 7, 2026, 5:35 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

দুদকের ১২ পরিচালকের বদলি আদেশে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২ পরিচালক ও চার উপ-পরিচালককে বদলি করা হয়েছে। পৃথক আদেশে তাদেরকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, গাজীপুর, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বদলি করা ১২ পরিচালকের মধ্যে ময়মনসিংহের পরিচালক ঋত্বিক সাহাকে প্রধান কার্যালয়ের সিস্টেম উন্নয়ন ও সমন্বয় বিভাগে, পরিচালক জাহাঙ্গীর হোসেনকে প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে, পরিচালক এস এম মফিদুল ইসলামকে সিলেট থেকে ঢাকার প্রধান কার্যালয়ে, মোহাম্মদ ইব্রাহিমকে সিলেটের বিভাগীয় কার্যালয়ে, মো. সফিকুর রহমান ভূইয়া ঢাকা থেকে চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে, মো. আব্দুল গাফ্ফারকে বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে ঢাকার প্রধান কার্যালয়ে, মো. মোজাহার আলী সরদারকে গাজীপুর থেকে বরিশাল বিভাগীয় কার্যালয়ে, মো. আব্দুল করিমকে রংপুর থেকে ঢাকার প্রধান কার্যালয়ে, মো. তালেবুর রহমানকে ময়মনসিংহ থেকে রংপুরের বিভাগীয় কার্যালয়ে, মো. মঞ্জুর মোর্শেদকে খুলনা থেকে ঢাকার প্রধান কার্যালয়ে এবং পরিচালক জালাল উদ্দিন আহমদকে চাঁদপুর থেকে খুলনা বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে পৃথক অপর এক আদেশে চার উপপরিচালককে বদলি করা হয়েছে। যার মধ্যে উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান, মো. মাসুদুর রহমান ও বায়েজিদুর রহমানকে ঢাকার প্রধান কার্যালয় থেকে যথাক্রমে ময়মনসিংহ, চাঁদপুর ও গাজীপুর জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। এছাড়া উপপরিচালক মো. তানজিব হাসিব সরকারকে প্রধান কার্যালয়ের ফরেনসিক বিভাগের পাশাপাশি এনফোর্সমেন্ট ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page