October 10, 2026, 9:28 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতলেন দুই বাংলাদেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দুবাইয়ে আয়োজিত জনপ্রিয় ‘বিগ টিকিট’ লটারিতে ভাগ্যবান হিসেবে নির্বাচিত হয়েছেন দুইজন বাংলাদেশি নাগরিক।

চলতি সপ্তাহের এ আয়োজনে তারা প্রত্যেকে ১ লাখ ৫০ হাজার দিরহাম করে পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ৫৮ হাজার টাকা।

এই দুইজনের একজন হলেন ৫২ বছর বয়সী আবু মনসুর আলী আহমেদ। ফুজাইরাহ শহরে তার একটি গাড়ির ওয়ার্কশপ রয়েছে। ১৯৯২ সালে তিনি প্রথমবারের মতো দুবাই পাড়ি জমান ও সেই বছরই ‘বিগ টিকিট’ লটারির সূচনা হয়। বন্ধুদের মাধ্যমে লটারির কথা জানতে পেরে তিনি তখন থেকেই প্রতি মাসে ২০ জনের একটি দলের সঙ্গে টিকিট কিনে আসছেন।

পুরস্কার জেতার খবর পেয়ে আবু মনসুর আনন্দে অভিভূত হয়ে পড়েন। এখনও ঠিক করেননি কীভাবে তিনি এই টাকার ব্যবহার করবেন। তবে, ভবিষ্যতে আবারও লটারিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তার মতে, এই সুযোগ নেওয়া উচিত, কারণ যে কেউ বিজয়ী হতে পারে।

অন্য বিজয়ী হলেন ৩০ বছর বয়সী কাতার প্রবাসী রহমত উল্লাহ। তিনি সেখানে সুপারভাইজার পদে কাজ করছেন। ৬ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিগ টিকিট’ সম্পর্কে জানতে পেরে তিনি ৫ জন বন্ধুর সঙ্গে মিলে টিকিট কেনা শুরু করেন। বিজয়ের খবর পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে যান। রহমত উল্লাহ জানান, পুরস্কারের অর্থ দিয়ে নিজের একটি ব্যবসা শুরু করতে চান তিনি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি এপ্রিল মাসে ‘বিগ টিকিট’-এ রয়েছে ২৫ মিলিয়ন দিরহাম জেতার সুযোগ। পাশাপাশি থাকছে সাপ্তাহিক নগদ পুরস্কার, ‘বিগ উইন কনটেস্ট’ ও বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ। আরও আকর্ষণীয় অফার হিসেবে রয়েছে ‘দুটি কিনলে দুটি ফ্রি’।

প্রতি বৃহস্পতিবার ‘বিগ টিকিট’-এর সাপ্তাহিক ই-ড্র অনুষ্ঠিত হয়। এসময়, ৫জন ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page