October 13, 2026, 4:26 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দুবাই এয়ার শোতে প্রদর্শনের সময় বিধ্বস্ত হলো ভারতের যুদ্ধবিমান তেজস। এই ঘটনায় পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) নিশ্চিত করেছে।

এইচএএল নির্মিত এক আসনের লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) তেজস শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে বিধ্বস্ত হয় বলে প্রত্যক্ষদর্শী ও এনডিটিভি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই এয়ার শোতে আকাশে প্রদর্শনের সময় একটি তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনীগভীরদুঃখ প্রকাশ করছে ও পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনের কারণ জানতে

সূত্ররা জানান, প্রদর্শনের সময় একপর্যায়ে নেগেটিভ জি-ফোর্স টার্ন থেকে পাইলট আর ফিরে আসতে পারেননি। নেগেটিভ জি-ফোর্স হলো মাধ্যাকর্ষণের বিপরীত দিকে অনুভূত হওয়া চাপ।

দুবাই এয়ার শোর দর্শনার্থীরা রানওয়ের পাশের ভিউয়িং এনক্লোজার থেকেই পুরো ঘটনাটি দেখেন। ভিডিওতে দেখা যায়, তেজস নিয়মিত প্রদর্শনী উড্ডয়নের সময় হঠাৎ নিচে নামতে থাকে এবং দ্রুত বিধ্বস্ত হয়। এরপরই আকাশে উঠে যায় কালো ধোঁয়ার স্তম্ভ, দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দুবাই এয়ার শো বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রদর্শনী। দুই বছর অন্তর আয়োজিত এই প্রদর্শনীতে এবারও কয়েক বিলিয়ন ডলারের বিমান কেনাবেচার ঘোষণা দিয়েছে এমিরেটস ও ফ্লাইদুবাই।

তেজস ৪.৫-প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট। আকাশ প্রতিরক্ষা, আক্রমণাত্মক সহায়তা ও নিকটবর্তী যুদ্ধ মিশনে এটি ব্যবহৃত হয়।

ভারতের পুরোনো ফাইটারবিমান বহর আধুনিকায়ন এবং বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমাতে তেজস কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ২০১৬ সালে তেজসের প্রথম স্কোয়াড্রন ‘নম্বর ৪৫ ফ্লাইং ড্যাগার্স’ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page