October 21, 2026, 12:00 pm
শিরোনামঃ
সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব মদিনার আকাশে ৪ ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব ইরানে নেতানিয়াহুর হামলার পরিকল্পনায় ট্রাম্পের বাধা
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতিমুক্ত আর্থিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন অর্থ প্রতিমন্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  একটি দুর্নীতিমুক্ত আর্থিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। রোববার দুপুর সাড়ে ১২ টায় অর্থ মন্ত্রণালয়ে আসেন প্রতিমন্ত্রী। এ সময় সাংবাদিকরা অনুভূতি জানতে চাইলে প্রতিমন্ত্রী এ অঙ্গীকারের কথা জানান।

কিছুটা সবুজ জমিনের ওপর হলুদ রঙে বাংলাদেশ লেখা এবং বাংলাদেশের মনোগ্রাম খচিত শাড়ি পরে বেলা সাড়ে ১২টায় প্রতিমন্ত্রী হিসেবে প্রথম সচিবালয়ে আসেন ওয়াসিকা।

এ সময় তিনি বলেন, দেশের অর্থব্যবস্থার সঙ্গে প্রত্যেক মানুষের সম্পৃক্ত রয়েছে। তাই অর্থনৈতিক উন্নয়ন করতে হলে একটা স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর যে ভরসা রেখেছেন, তা আমি রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব। অর্থনীতির সঙ্গে সারা দেশের মানুষ সম্পৃক্ত এবং সারা বিশ্বের মানুষ সম্পৃক্ত। দুর্নীতিমুক্ত অর্থ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করব।

আগামী দিনের কর্মপরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো কী এবং বর্তমান পরিস্থিতি কী, সেটা আমি কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হয়ে আমার কর্মপরিকল্পনা নির্ধারণ করব। আমি সর্বদা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পরামর্শক্রমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাবো।

এর আগে শুক্রবার অর্থ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ওয়াসিকা আয়শা খান। তিনি দেশের প্রথম নারী, যিনি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page