October 21, 2026, 11:59 am
শিরোনামঃ
সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব মদিনার আকাশে ৪ ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব ইরানে নেতানিয়াহুর হামলার পরিকল্পনায় ট্রাম্পের বাধা
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতি নির্মূল করার চেষ্টা করব : সমবায় প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যেকোনো দুর্নীতি নির্মূল করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ।

রোববার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুর্নীতি রোধে প্রতিমন্ত্রীর পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, নিশ্চিয়ই দুর্নীতিকে চিহ্নিত করতে হবে, সেটি ছোটবড় যে দুর্নীতিই হোক। যেকোনো দুর্নীতিকে নির্মূল করার চেষ্টা করব।

এই বিভাগের চ্যালেঞ্জ গোটা বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ- এমন মন্তব্য করে তিনি বলেন, এই বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বিরাট স্বপ্ন এবং চ্যালেঞ্জ ছিল। স্বাধীনতাপরবর্তী বাংলাদেশকে কীভাবে দ্রুত সময়ের মধ্যে অভাব অভিযোগ মিটিয়ে মোটামুটি দাঁড় করানো যায়, সেটির চেষ্টা করেছিলেন এবং সফলও হয়েছিলেন। সমবায় সমিতি ভিত্তিক একটি বাংলাদেশ যেটি জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন, সেটি বাস্তবায়ন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।

কারণ মুক্তবাজার অর্থনীতির এ সময়ে বিদেশি শক্তি বলেন আর অর্থনৈতিক সাম্রাজ্যবাদী শক্তি বলেন, তারা থাবা দিয়ে ধরে গরিবদের গ্রাস করার জন্য। আমার গ্রামের মানুষ অধিকাংশই গরিব, যাদের স্বচ্ছলতা কেবল আসতে শুরু করেছে, বলেন নতুন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, সমবায় যারা গঠন করেছিল তাদের অবস্থান কী আমার আগে জানতে হবে। কোথায় কী আছে না আছে জানব। সমবায় সমিতির মাধ্যমে সারাদেশে আমাদের বিপুল পরিমাণ সম্পদ রয়ে গেছে ওই সময়ে, সেগুলো উদ্ধার করতে হবে। সেগুলোর যেন যথাযথ প্রয়োগ হয় ও জনকল্যাণে ব্যবহৃত হয়, সেটি দেখতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page