October 28, 2026, 9:57 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীর ১৪ বছরের কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তোশাখানা দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বুধবার ১৪ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। দেশটির নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে মঙ্গলবার রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের সাথে সম্পর্কিত একটি মামলায় খানকে ১০ বছরের সাজা দেওয়ার এক দিন পর এ দম্পতিকে এমন সাজা দেওয়া হলো। খবর এএফপি’র।

খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে উপহার গ্রহণ সংক্রান্ত এক মামলায় খান ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়।
পাকিস্তানের জবাবদিহি আদালতের বিচারক মোহাম্মাদ বশির এ রায় দেন।
আদালতের ওই রায়ে ইমরান ও বুশরাকে সরকারি কোন পদে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুজনের প্রত্যেককে ৭৮ কোটি ৭০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।
এ রায় ঘোষণার সময় ইমরান খান আদালতে হাজির ছিলেন। তবে তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন না।
তবে আইনবিশেষজ্ঞদের অনেকে এমন রায়ের স্বচ্ছতাসহ আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এ রায় দেওয়া হলো। এমন পরিস্থিতিতে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারি দমনপীড়নের মধ্যেই নিজেদের প্রতীক ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page