October 17, 2026, 6:18 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুলনায় যুবদল নেতা ছুরিকাঘাতে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ

সোমবার বেলা ১১টার দিকে তাকে ছুরিকাহত করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

নিহত মানিক নগরীর রেলওয়ে নৌকা কলোনির মোঃ মনসুর হাওলাদারের ছেলে।

নিহতের আত্মীয়-স্বজন জানান, বেলা ১১টার দিকে পুরাতন রেলস্টেশন রোডে জিআরপি থানা নিকটেই এ ঘটনা ঘটে। মানিক সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত কথা কাটাকাটির এক পর্যায়ে তার বুকেও পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন মানিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে নিহতের জানিয়েছেন তারা।

চিকিৎসকের বক্তব্য, তার বুকে ও পেটে বড় ধরনের আঘাত থাকার কারণে তার মৃত্যু হয়েছে।

এঘটনার সাথে জড়িত সন্দেহে সাজ্জাদ নামের একজনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রশাসনের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। তবে নিরাপত্তা বি‌ঘ্নি‌তের আশঙ্কায় এই মুহূর্তে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না।

পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page