October 21, 2026, 4:22 pm
শিরোনামঃ
যশোরে পূর্ব পরিকল্পিতভাবে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব
এইমাত্রপাওয়াঃ

দুর্যোগের কথা মাথায় রেখেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে : দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন সময়ে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হয়। তাই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বনানীর ডিএনসিসি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষ্যে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বর্তমানে একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে। দেশকে দুর্যোগ সহনীয় এমন একটি ব্যবস্থাপনায় আমরা নিয়ে এসেছি যে আজ বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে একটি রোল মডেল। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আজ বিশ্বের অনেক দেশ অনুসরণ করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আজ দুর্যোগ মোকাবিলার যে মহড়া দেখিয়েছেন সেটা অব্যাহত রাখতে হবে। যত মহড়া হবে ততোই দক্ষতা অর্জন হবে। ফলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। বিভিন্ন অগ্নিকাণ্ডে আমাদের এই ফায়ার সার্ভিস তাদের সক্ষমতা দেখিয়েছে। আমাদের এই সক্ষমতা ও দক্ষতাকে আরও বাড়াতে হবে। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।

ফায়ার সার্ভিসকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আপনাদের জনবল, প্রশিক্ষণ, যন্ত্রপাতি যতো কিছু দরকার প্রধানমন্ত্রী এই বিষয়ে সচেতন রয়েছেন।

মহড়ায় বনানী ডিএনসিসি সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে মানুষকে উদ্ধার করা হবে কিংবা দুর্যোগ ঘটলে কী করা করা উচিত সেই বিষয়ের বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) এবিএম সফিকুল হায়দার।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page