March 9, 2026, 7:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

দূর থেকে ১ লাখ ১০ হাজার এসইউ-৭ গাড়ির ড্রাইভিং ত্রুটি দূর করবে চীনের জায়ান্ট কোম্পানী শাওমি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলো শুক্রবার জানিয়েছে, চীনের ভোক্তাপ্রযুক্তি জায়ান্ট শাওমি তাদের জনপ্রিয় এসইউ-৭ মডেলের ১ লাখ ১০ হাজারেরও বেশি ইলেকট্রিক গাড়ির সহায়ক ড্রাইভিং সিস্টেমে ত্রুটি দূর করতে দূর থেকে সফটওয়্যার আপডেট দেবে। এ ঘোষণা এলো মডেলটির একটি মারাত্মক দুর্ঘটনায় তিনজন শিক্ষার্থী নিহত হওয়ার কয়েক মাস পর।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ও গাড়ি নির্মাতারা স্মার্ট-ড্রাইভিং প্রযুক্তিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে এ বছর শাওমি এসইউ-৭ সহায়ক ড্রাইভিং মোডে দুর্ঘটনায় পড়ায় বেইজিং নিরাপত্তা নিয়ম কঠোর করেছে এবং গাড়ি স্বয়ংক্রিয় চালনার বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলেছে।

রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন জানায়, এসইউ-৭ এর হাইওয়ে সহায়ক ড্রাইভিং সিস্টেম কিছু জটিল পরিস্থিতিতে পর্যাপ্তভাবে শনাক্তকরণ, সতর্কতা ও নিয়ন্ত্রণ দিতে ব্যর্থ হতে পারে, যা চালকরা দ্রুত হস্তক্ষেপ না করলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।

শাওমি জানিয়েছে, তারা ২০২৫ সালের ৩০ আগস্টের আগে তৈরি এসইউ-৭ স্ট্যান্ডার্ড মডেলগুলোতে দূর থেকে আপগ্রেড দেবে। বর্তমানে অটো ইন্ডাস্ট্রিতে রিমোট রিকল একটি প্রচলিত প্রথা হয়ে উঠেছে।

তবে শুক্রবারের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় আবারও প্রাণঘাতী এসইউ৭ দুর্ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়। ওয়েইবোতে সংশ্লিষ্ট হ্যাশট্যাগ ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page