October 20, 2026, 11:35 pm
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নদী গবেষণা ইনস্টিটিউটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট, সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে নদী গবেষণা ইন্সটিটিউট (নগই) এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের মধ্যে যে মেধা আছে তার সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
আজ বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,‘এই গবেষণা প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর দেখতে চাই। নদী গবেষণা ইনস্টিটিউট এর গবেষণার কাজগুলো বিশ্বমানের। যে কোন দেশের তুলনায় ভালো। এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও তৎপরতা বৃদ্ধি করতে হবে। অন্য প্রতিষ্ঠান হতে আপনি যে ভিন্ন, তা মেধা কর্মতৎপরতার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দেশকে সকল দিক থেকে সফল করে তোলা, আপনারা সেই লক্ষ্যে একসাথে কাজ করে এগিয়ে যান। আপনাদের যেকোন সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।’
সভায় মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা বক্তব্য রাখেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page