March 30, 2026, 8:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

দেশের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলের ঐক্য জরুরি : ধর্ম উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সকল রাজনৈতিক দল একমত থাকলে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। আজ শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরত মাহফিলের ১৬তম দিনের ধর্মীয় আলোচনায় তিনি এসব কথা বলেন।

দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করছে, তারা দেশপ্রেমিক নয় উল্লেখ করে খালিদ হোসেন আরো বলেন, বাংলাদেশকে খোলাফায়ে রাশেদীনের শাসনের আদলে সাজাতে হবে, যাতে দেশে কোনো বৈষম্য নয়, কেবল শান্তি বিরাজ করে।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জিহাদির সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সরওয়ার আলম ও সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী নাসির উদ্দিন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন প্রমুখ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page