April 5, 2026, 4:48 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

দেশে আরও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে : দুর্যোগ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বন্যা ও ঘূর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জানমালের ক্ষতি কমাতে দেশে আরও সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে আশ্রয়কেন্দ্রের স্বল্পতার কথা জানিয়ে তিনি বলেছেন, আমরা প্রতিটি দুর্যোগের পর এলাকা পরিদর্শনে এসে দেখতে পাই আমাদের আশ্রয়কেন্দ্র ও মুজিব কেল্লা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে দুর্যোগকালীন অন্য অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রের আওতায় আনতে হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে ভোলার মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৪২৩টি আশ্রয়কেন্দ্র ও সাড়ে ৫০০ মুজিব কেল্লার নির্মাণকাজ চলমান। এছাড়াও আরও এক হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাবক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান প্রমুখ ।

পরে মনপুরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ত্রাণ প্রতিমন্ত্রী।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page